বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট’ ফেন্স’ দিচ্ছে ভারত
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে এমন বেড়া দেবে ভারত যাতে করে বিএসএফ বা অন্য কোনো বাহিনীর সারাক্ষণ টহল দিয়ে বেড়াতে হবে না সীমান্ত এলাকায়। আগামী বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে বহস্তরবিশিষ্ট এই বেড়া স্থাপন করা হবে বলে জানিয়েছে প্রেস ট্রাস্প অব ইন্ডিয়া (পিটিআই)
০৪:৪৫ পিএম, ১ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
‘স্বাভাবিকভাবেই বিমানের অদক্ষতার প্রমাণ হচ্ছে এটা’
প্রধানমন্ত্রীর বিমানে ক্রটির ঘটনাকে বিমানমন্ত্রী হিসেবে কীভাবে দেখছেন- এমন প্রশ্নে মেনন বলেন, খুব স্বাভাবিকভাবেই বিমানের অদক্ষতার প্রমাণ হচ্ছে এটা। বিমানের দক্ষতা বাড়ানোর চেষ্টা সব সময়ই হচ্ছে।
১১:৪৮ এএম, ১ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
‘চীনে ইসলামের বিকাশ চীনা মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত হতে হবে’
ধর্মীয় চরমপন্থার বদলে সমাজতান্ত্রিক পন্থা অনুসরণে চীনা মুসলমানদের অনুরোধ করেছে দেশটির সরকার। এ সূত্রে সরকারি একজন কর্মকর্তা শিনজিয়াং প্রদেশের মুসলিম নাগরিকদের চৈনিক মূল্যবোধ এবং সমাজতন্ত্রের নিকটবর্তী হওয়ার পরামর্শ দিয়েছেন
০২:১২ এএম, ২৮ নভেম্বর ২০১৬ সোমবার
হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি: ক্যাস্ত্রো
আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে তিনি হিমালয়। এই হিমালয়কে স্বচক্ষে দেখনেওয়ালাদের মধ্যে আমিও একজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চৌম্বকীয় ব্যক্তিত্বে মুগ্ধ বিমোহিত যে ব্যক্তি এই কথাগুলো বলেছিলেন, কিউবা বিপ্লবের মহান নেতা সেই ফিদেল ক্যাস্ত্রো এখন অন্তিম শয়ানে
০২:১০ পিএম, ২৬ নভেম্বর ২০১৬ শনিবার
বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
বৌদ্ধ সংখ্যাগুরু বার্মায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো নির্মম হত্যা-ধর্ষণ-নিপীড়ন-অগ্নিসংযোগের খবর আর কোনোমতেই কেউ চেপে রাখতে পারছেন না। প্রতিবেশি দেশটির রাখাইনসহ অন্যান্য রাজ্যে প্রতিদিন সেনাবাহিনীসহ সাধারণ বার্মিজদের পৈশাচিক নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা
০১:১৭ এএম, ২৬ নভেম্বর ২০১৬ শনিবার
‘বাঙালি জাতি হিসেবে পাওয়া সন্মানে আপনাদের বিরাট অবদান রয়েছে’
আজ বাংলাদেশকে যে গড়ে তুলতে পারছি, বাঙালি জাতি হিসেবে বিশ্বে যে সন্মান আমরা পাচ্ছি- এখানে আপনাদের বিরাট অবদান রয়েছে। আপনাদের মহান আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের উদ্দেশ্যে আজ (সোমবার) এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৪:৫৩ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার
গৌরব-আবেগের সশস্ত্রবাহিনী দিবস: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আজ (সোমবার) সকালে ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পার্ঘ্য দিয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা সশস্ত্রবাহিনীর অমর সদস্যদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবসে সেনা, নৌ ও বিমান বাহিনী স্বাধীনতা সংগ্রামে তাদের মহান আত্মত্যাগের স্মৃতি গভীর আবেগ আর শ্রদ্ধায় স্মরণ করছে
১০:৪৬ এএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার
৫বছর আগের না পাওয়া মনোনয়ন এবার পেলেন আইভী, সমর্থকদের মাঝে স্বস্তি
এবার সেলিনা ডা. সেলিনা হায়াৎ আইভীকেই বেছে নিল আওয়ামী লীগ। অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র আইভীই আগামী মেয়র নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেলেন। দলীয় হাউকমান্ডের এই সিদ্ধান্তে আইভীভক্তসহ নারায়ণগঞ্জবাসী বিশেষ করে মহানগরের আওয়ামী সমর্থকদের মধ্যে স্বস্তির পরবেশ লক্ষ করা গেছে
১০:৫৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার
বিজিবি মহাপরিচালক হিসেবে মে. জেনারেল আবুলের যোগদান
তিনি পার্বত্য চট্টগ্রামের চিম্বুক-থানচি রোড কনস্ট্রাকশন প্রজেক্টের প্রজেক্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালক (পূর্ত) ও চিফ ইঞ্জিনিয়ার, ঢাকা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ডান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট, সশস্ত্র বাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন
০৬:২৫ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার
চীনা সাবমেরিন:দিল্লি চিন্তিত, ঢাকা আসছেন ভারতীয় প্ররতরক্ষামন্ত্রী
বাংলাদেশকে ‘পটিয়ে’ দলে টানছে চীন, ঠেকাতে তৎপর দিল্লি: ভারতীয় পত্রিকা
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দুইদিনের সফরে বাংলাদেশ আসছেন আগামী ৩০ নভেম্বর। এই সফরে তার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশকে চীনমুখী হওয়া থেকে ঠেকানো। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত সোমবার বাংলাদেশ চীন থেকে প্রথমবারের মতো দুটি সাবমেরিন গ্রহণের পর পর ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তৎপর হয়ে ওঠে
০১:২৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার
চীনে তৈরি সাবমেরিন বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ আসছে
নৌবাহিনীতে সাবমেরিন সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন অপারেটরদের অভিজাত ক্লাবে প্রথম পদক্ষেপ রাখতে যাচ্ছে। চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে সোমবার বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে ডুবোজাহাজ দুটি হস্তান্তর করেন চীনা রিয়ার অ্যাডমিরাল লিউ জি ঝু
০৭:৫৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার
মেধাবী মুখ: শুধু পড়াশোনাতেই নয়, সবক্ষেত্রেই চৌকস আনিকা
স্বতঃস্ফূর্ত এক মেধাবী তরুণীর নাম আনিকা আফরীন রেজা। আঠারো বছরের তারুণ্যে জলমল এক ভবিষ্যত বাংলাদেশ যেন। পড়াশোনা করেছে নামকরা ইংরেজি স্কুল সানিডেলে। সেখানে ও লেভেল পরীক্ষায় করেছে দারুণ ফল। সব সাবজেক্টেই এ প্লাস। আর বাংলায় হয়েছে বিশ্ব সেরা। ওয়ার্ল্ড হায়েস্ট নম্বর পেয়েছে সে বাংলায়
০৭:১৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার
গারো তরুণী ধর্ষণ: প্রধান আসামি ‘বাড্ডার ত্রাস’ রুবেল গ্রেপ্তার
রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকালে র্যাব জানায়, শাহজালাল বিমানবন্দরের রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক রুবেল সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, বাড্ডার ত্রাস বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে
১১:৫৫ এএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার
দুর্নীতির ২ মামলা: ২৪ নভেম্বর খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বিচারক বলেছেন, বেগম খালেদা জিয়াকে সেদিন অবশ্যই আদালতে হাজির হতে হবে
১২:২৪ পিএম, ১০ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার
সেনা কর্মকত্যা ওয়াজি হত্যা ‘পরিকল্পনারী’ আটক
ঢাকার মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহমেদ চৌধুরী হত্যাকাণ্ডের ‘মূল হোতাকে’ আটক করার কথা জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার সকালে র্যাব-৪ জানয়, পল্লবী থানা এলাকার রাস্তা থেকে বুধবার রাতে আহাদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আহাদই হত্যাকাণ্ডের হোতা বলে জানায় র্যাব
১১:৩৮ এএম, ১০ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার
স্বাধীনতা বিরোধী মোনায়েম খাঁর নামে বাড়ির বরাদ্দ বাতিল
বাড়িটির আয়তন পাঁচ বিঘারও বেশি। এটি বরাদ্দ ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী মোনায়েম খাঁর নামে। রাজধানীর বনানীতে অবস্থিত ওই বাড়িটির বরাদ্দ বাতিল করেছে সরকার। বুধবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একথা জানিয়েছেন
০৬:৪২ পিএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার
সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো: জয়ের পর ট্রাম্পের ওয়াদা
আজ ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর হিলারি পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে ফোন করেছেন। আর ট্রাম্প তার প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, সকল নাগরিকের কাছে ওয়াদা করছি- আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো। মজার বিষয় হলো, ট্রাম্পের এই কথাটা ডেমোক্রেট প্রার্থী হিলারি নির্বাচনের আগে বলতেন
০২:৫৪ পিএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার
ট্রাম্পের সুপার ট্রাম্প, দেশ-বিদেশে হিলারি শিবিরে হতাশা!
জরিপওয়ালাদের সব হিসাবপত্র ভুয়া প্রমাণ করে জয়ের পথে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প। আপাতত প্রকাশিত মার্কিন নির্বাচনের বেসরকারি ফলাফলে এটাই বাস্তবতা। বুধবার বাংলাদেশ সময় দুপুরের দিকে বিবিসি টেলিভিশনের লাইভ বিশ্লেষণে এ ধরনেরই ইঙ্গিত দেয়া হয়েছে। এএফপির দেওয়া সর্বশেষ তথ্য মতে, ট্রাম্প ২৪৫টি ও হিলারি ২১৫টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন
১২:৪৫ পিএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার
বৃহস্পতিবার প্রাক্তন সৈনিক দিবসে বন্ধ থাকবে মার্কিন দূতাবাস
প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে
১০:৪৭ পিএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
মোদি জেতার সময়েও তারা উৎফুল্ল ছিলেন: ওবায়দুল কাদের
ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন বা রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প- দুজনের যে কেউ একজন নয়া প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। এমন পটভূমিতে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ সব মহলের জন্যই আগ্রহোদ্দীপক
০৩:২২ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার
দুর্নীতির দায়ে এমপি ‘ইয়াবা-বদির’ তিন বছর জেলদণ্ড
ক্ষমতাসীন দলের আলোচিত-সমালোচিত এমপি আব্দুর রহমান বদিকে সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালদ। একই রায়ে তার জরিমানা করা হয়েছে দশ লাখ টাকা। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে
০১:৫৭ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার
জাপা এমপি হান্নানসহ ৮জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগ ট্রাইবুনালে
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ছয়টি ঘটনায় জাতীয় পার্টির এমপি এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন। আটজনের বিরুদ্ধে আনিত ছয়টি অভিযোগের মধ্যে চারটি হচ্ছে হত্যা ও গণহত্যার
০১:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার
প্রতিবন্ধী শিশু বহিষ্কার: স্কুলের নামে মামলা অ্যাটর্নি জেনারেলের
নিউ জার্সির মুরসটাউন এলাকার চেস্টারব্রুক নামের ওই স্কুল থেকে শিশুটিকে বের করে দেওয়া হয়। স্কুলটির বিরুদ্ধে অভিযোগ, অন্যায়ভাবে পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে শুধু ওই নির্দিষ্ট শিশুটিকে বের করে দেওয়া হয় কিন্তু একই ধরনের সমস্যা থাকা সত্ত্বেও অন্য শিশুদের বাদ দেওয়া হয়নি
১১:৫১ পিএম, ৩০ অক্টোবর ২০১৬ রোববার
তাভেল্লা হত্যা: বিএনপি নেতা কাইয়ুমসসহ ৭ জনের বিচার শুরুর আদেশ
সিজার তাভেলা (চেজারে তাভেল্লা) হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা দেশ-বিদেশ তোলপাড় করা এই মামলায় ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করে দিয়েছেন
০২:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
আ.লীগ পেল ‘গতিশীল’ সাধারণ সম্পাদক
আজ (রোববার) ক্ষমতাসীন দলটির কাউন্সিল অধিবেশনের শেষ দিনে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক পদেও নির্বাচন হয়। শীর্ষ দুটি পদে আর কোনো নাম প্রস্তাব না আসায় কাউন্সিলের জন্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন কমিশনের প্রধান ইউসুফ হোসেন হুমায়ুন দুজনকে উল্লেখিত দুটি পদে নির্বাচিত ঘোষণা করেন
০৮:১৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৬ রোববার
কসম বলছি- নোবেল কেন পাইছি জানি না: ওবামা
সম্প্রতি স্টিফেন কোলবার্টের টক শো ‘দ্য লেট শো’-তে ওবামা এই বয়ান দেন। এই শোতে অংশ নেওয়া অতিথিদের চাকরির ইন্টারভিউয়ের মতো বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। অনেকটা অনানুষ্ঠানিক নৈমিত্তিক খোশ-মেজাজি মুডের এই অনুষ্ঠানে অতিথিকে প্রশ্ন করা হয় তার বর্তমান অবস্থানে আসার যোগ্যতা নিয়েও
১১:২৭ এএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
বিতর্কিত ওই নোটিশের দশটি ঘোষণার মধ্যে পাঁচ নম্বরটিতে বলা হয়েছে- স্কুলে এবং স্কুল ক্যাম্পাসের বাইরে সকালে, স্কুলে থাকা সময়ে এবং বাড়িতে থাকা সময়ে অশ্লীল ভাষার ব্যবহার অনুমোদিত নয়। ওই নোটিশে উল্লেখিত “অশ্লীল ভাষা”র (ফাউল ল্যাঙ্গুয়েজ) ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে- অশ্লীল ভাষার মধ্যে আছে বিদ্রুপ-উপহাস, গালাগালি, পাঞ্জাবি এবং ঘৃণাবাচক কথা
০৯:৪২ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার
মাহমুদুরের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। গত ৭ সেপ্টেম্বর মাহমুদুরের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ তাকে জামিন দেয়
০২:২৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬ রোববার
কক্সবাজারে কপ্টার বিধ্বস্ত: নিহত ১, বেঁচে গেলেন ক্রিকেটার সাকিব
পর্যটন জেলা কক্সবাজারের উখিয়ায় শুক্রবার সকালে বিধ্বস্ত হয় বেসরকারি কোম্পানির যাত্রীবাহী হেলিকপ্টারটি। তবে সময়ের যোগবিয়োগে সাকিব বেঁচে গেলেও বিধ্বস্ত হেলিকপ্টারের এক যাত্রী নিহত হয়েছেন
০১:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
দু্ই হাজার ৫০৬ জনকে সেনা কল্যাণ সংস্থার উচ্চ মাধ্যমিক বৃত্তি
আজ বুধবার (৩০ আগস্ট ২০১৬) বেলা ১১টায় সেনা কল্যাণ সংস্থার (এসকেএস) সম্মেলন কক্ষে ১৩১তম উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাবৃত্তি মঞ্জুরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনা কল্যাণের চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি
১১:২৭ পিএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়





























