ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

ট্রাম্পের সুপার ট্রাম্প, দেশ-বিদেশে হিলারি শিবিরে হতাশা!

নিউজওয়ান২৪.কম ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ৯ নভেম্বর ২০১৬   আপডেট: ০২:১২, ১০ নভেম্বর ২০১৬

জরিপওয়ালাদের সব হিসাবপত্র ভুয়া প্রমাণ করে জয়ের পথে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প। আপাতত প্রকাশিত মার্কিন নির্বাচনের বেসরকারি ফলাফলে এটাই বাস্তবতা।

বুধবার বাংলাদেশ সময় দুপুরের দিকে বিবিসি টেলিভিশনের লাইভ বিশ্লেষণে এ ধরনেরই ইঙ্গিত দেয়া হয়েছে।

এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে (বাংলাদেশসহ) হিলারি সমর্থকদের মাঝে চরম হতাশার মেঘ নেমে আসার লক্ষণ ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট প্রচারণা শিবিরে হিলারি সমর্থকদের মুষড়ে পড়া মুখের ছায়া ফুটে উঠছে যেন সর্বত্র, সবার মাঝে- যারা অনেকটাই নিশ্চিন্তে ছিলেন যে, হেসে খেলেই বাসাবাড়ি বানানোর সওদাগর ট্রাম্পকে হারিয়ে দেবেন দুঁদে রাজনীতিক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবে ফার্স্ট লেডি, সাবেক সিনেটর হিলারি। কিন্তু বাস্তবে তা কঠিনই না, অসম্ভব হয়ে দেখা দিয়েছে। 

এএফপির দেওয়া সর্বশেষ তথ্য মতে, ট্রাম্প ২৪৫টি ও হিলারি ২১৫টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে যে কোনো প্রার্থীকে। আর একাধিক প্রার্থী এই সংখ্যা ছাড়ালে যিনি সবচেয়ে বেশি পেয়েছেন তিনি নির্বাচিত হবেন।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী পদ্ধতি ও প্রক্রিয়া এমনই যে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনও বিজয়ের নিশ্চয়তা দেয় না। যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্য ও ওয়াশিংটন ডিসি মিলিয়ে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। দুটি অঙ্গরাজ্য ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রার্থীদের ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হতে হয়।

নিউজওয়অন২৪.কম/একে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত