৬১তম জন্মদিন উদযাপন এবার ‘মান্নাতে’ নয়, কারণ...
শোবিজ ডেস্ক
শাহরুখ খান। ছবি: অন্তর্জাল
বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে এক বিরাট উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকার এক ঝলক দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। তবে এ বছর সেই চেনা চিত্রে বদল আসছে। ৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার অনুষ্ঠানের আয়োজন করছেন না এই অভিনেতা।
এর পেছনের মূল কারণ তার আগামী সিনেমা ‘কিং’-এর কাজ। শুটিংয়ের ব্যস্ততার কারণে এ বছর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারছেন না শাহরুখ। তবে ভক্তদের জন্য বিকল্প কোনো বড় আয়োজন করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তার ইঙ্গিত মিলেছে।
শাহরুখের জন্মদিন ঘিরে অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও বহু ভক্ত এই বিশেষ দিনে মুম্বাইয়ে হাজির হন। প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে মান্নাতের সামনে অপেক্ষা করেন তারা। সেই আবেগের কথা মাথায় রেখেই প্রতি বছর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার বিশেষ আয়োজন করা হয়।
কিন্তু এ বার পরিস্থিতি কিছুটা আলাদা। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ফ্যান ক্লাবগুলোকে জানানো হয়েছে, সিনেমার কাজের চূড়ান্ত পর্যায়ে থাকায় আগামী ২ নভেম্বর নির্ধারিত অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এমনকি আরও বেশি সংখ্যক অনুরাগীকে জায়গা দিতে বড় কোনো ভেন্যুতে অনুষ্ঠান করার পরিকল্পনাও করা হয়েছিল।
অনুরাগীদের হতাশার কথা মাথায় রেখে শাহরুখের টিমের পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে। একই সঙ্গে আশার কথাও শুনিয়েছে অভিনেতার টিম। সিনেমার মুক্তির আগে আরও বড় পরিসরে অনুরাগীদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে ভবিষ্যতে ভাবনাচিন্তা করা হতে পারে। যদিও বিকল্প কোনো অনুষ্ঠানের দিনক্ষণ এখনো নিশ্চিত করা হয়নি।
সূত্র: এনডিটিভি
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- ‘ঝুমা বৌদি’র গোসলের ভিডিও ভাইরাল!
- মিয়া খলিফা’র আয়ের হিসাব
- পর্ন তারকা মিয়া খলিফা সম্পর্কে কিছু তথ্য...
- ‘গর্ভবতী’ প্রভা!
- নায়িকাদের প্রেমের গুঞ্জন নায়কের সঙ্গে, বিয়ে?
- ‘গর্ভবতী’ মেহজাবিন?
- ‘উরু সৌন্দর্য্যই’ শ্রীদেবীকে সুপারস্টার বানিয়েছে!
- স্বামী-স্ত্রী শাকিব বুবলী?
- যে জনপ্রিয়তাকে ছাড়িয়ে বলিউডে সিয়াম-পূজা
- পর্ন ইন্ডাস্ট্রির অজানা যত তথ্য
- হলিউডের এক্সএক্সএক্স-এ দীপিকা
- ভাইরাল ঝুমা বৌদির নাচ! (ভিডিও)
- খোলামেলা প্রেম তাদের, চুমুতেও বিচলিত নন এ জুটি! (ভিডিও)
- মাত্র একমাসে মহা মেধাবী বুবলী’র ভাই!
- ফের প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)

১১ হাজার রানের মাইলফলকে মুমিনুল হক
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়