ঢাকা, ১৮ জুলাই, ২০২৬
সর্বশেষ:

বুলগেরিয়া ফিল্ম ফেস্টিভ্যালে ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২৯ এপ্রিল ২০২৬  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


বুলগেরিয়ার মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেনের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘সাইলেন্ট ভারডিক্ট’। তনু, আছিয়াসহ অসংখ্য নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার বিচারে কালক্ষেপণ ও নানা জটিলতার প্রেক্ষাপটে তৈরি হয় এই প্রামাণ্যচিত্রটি।

কেবল রাজপথে নেমে নয়, সেলুলয়েড ফ্রেম কিংবা হাতে থাকা ক্যামেরার মাধ্যমেও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, জোরালো দাবি চাওয়া যায় মৌলিক নাগরিক অধিকার সুষ্ঠু বিচারের, যা পৌঁছাতে পারে আন্তর্জাতিক সিলভার স্ক্রিনেও, আর ‘সাইলেন্ট ভারডিক্ট’ প্রামাণ্যচিত্রটি তারই উদাহরণ।

এছাড়া এবছর ফেব্রুয়ারিতে টিএফপি ফিল্ম ক্লাব পরিচালিত ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে 'সেরা প্রামাণ্যচিত্র' হিসেবে "সাইলেন্ট ভারডিক্ট" পুরস্কৃত হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে এই অর্জন বিভাগের জন্যও গর্বের এবং চলচ্চিত্র নির্মাতা ও অনুরাগীদের জন্য অনুপ্রেরণা মনে করেন শিক্ষকরা।

সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করলেও নির্মাতা সাকিব হোসেনের মূল আগ্রহ গল্প বলা। এবারই প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেই এমন সাফল্য অর্জনে অভিভূত সাকিব নিজেও। জানান, সিনেমা ঘিরেই আমার জগৎ। ক্ষুদে পরিচালক হিসেবে এ অর্জন ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করতে সাহস দিবে।

এছাড়াও প্রামাণ্যচিত্রটিতে প্রযোজক ও সহকারী প্রযোজক হিসেবে কাজ করেছেন টিএফপির শিক্ষার্থী সাদমান কবির সাদাব, ইশরাত তাসনীম এবং শাখি সিকদার।

নিউজওয়ান২৪.কম/গাজী NewsOne24.com/Gazi