বিতর্কের মুখে ৬ষ্ঠ শ্রেণির বই থেকে ‘দাঁড়িপাল্লা’ বাদ
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: প্রতীকী
২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি রাখা নিয়ে সমালোচনার পর তা বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইটিতে জ্ঞানের পিরামিডের ৪টি স্তরের নাম থাকলেও সেখানে কোনো ধরনের প্রতীক বা আইকন রাখা হবে না।
রোববার (২৬ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান বেসরকারি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এনসিটিবি জানিয়েছে, বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই ৪ স্তরের নাম শুধু লিখিত আকারে থাকবে, কোনো প্রতীক ব্যবহার করা হবে না। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ইতোমধ্যে প্রায় ৩৮ লাখ কপি বই ছাপার কাজ প্রায় শেষের পথে। যেসব বই মাঠপর্যায়ে বা প্রেসের কাছে চলে গেছে, সেগুলোর সংশ্লিষ্ট পৃষ্ঠায় নতুন করে পরিমার্জিত পাতা বসিয়ে দেওয়া হবে। আগামী বছর এই বিষয়গুলো আরও ভালোভাবে পরিমার্জন করা হবে বলে জানিয়েছে এনসিটিবি।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে প্রেস মালিকদের সঙ্গে বৈঠকের পর নতুন করে পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করার বিষয়ে সম্মতি হয়।
জ্ঞানের পিরামিডের ৪ স্তর ও পরিবর্তন ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে নিচ থেকে ওপরের দিকে জ্ঞানের পিরামিডের চারটি স্তর দেখানো হয়েছে। স্তরগুলোর মধ্যে রয়েছে উপাত্তের জন্য বৃত্তাকার প্রতীক বা পাই চার্ট, তথ্যের জন্য পরমাণু বা নেটওয়ার্কের প্রতীক এবং জ্ঞানের স্তর বোঝাতে মানুষের মস্তিষ্কের ছবি। আগে প্রজ্ঞার স্তরে দাঁড়িপাল্লা রাখা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন কোনো প্রতীক থাকবে না।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার পর ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণির আইসিটি বইয়েও প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ছিল। তবে পরবর্তী সময়ে চলতি শিক্ষাবর্ষের বইয়ে মস্তিষ্কের ছবি ব্যবহার করা হলেও ২০২৭ সালের খসড়ায় পুনরায় দাঁড়িপাল্লা আসায় বিতর্ক তৈরি হয়। অবশেষে এনসিটিবির এই সংশোধনীতে প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এল।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-১)
- পড়াশোনা
৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-১) - বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির কিছু কৌশল
- পাস করেছে পূজা চেরি ও দীঘি
- বাংলাদেশের যা কিছু প্রথম
- ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-২)
- জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত
- স্কুল-কলেজের বেতন-ফি’র চাপে দিশেহারা অভিভাবকরা
- এডুমিগের কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০ আজ
- পিছিয়ে গেল এসএসসি ও সমমানের পরীক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারি
- প্রাথমিকে বৃত্তি ও অর্থের পরিমাণ বাড়াচ্ছে সরকার
- জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ২২ এপ্রিলের পরীক্ষা স্থগিত
- এইচএসসির ফল জানুন ঘরে বসেই
- পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
- এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়