এইচএসসির পুনর্মূল্যায়নে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: অন্তর্জাল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পুনর্মূল্যায়নের পরীক্ষায় নতুন জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিল—এমন ২০ জন পরীক্ষার্থীও আছে। এ ছাড়া ফেল করা থেকে এবার পাস করেছে ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করে।
এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পায় ৪০ হাজার ৮৪ জন।
আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, এবার নতুন করে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬২, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ ও কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-১)
- পড়াশোনা
৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-১) - বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির কিছু কৌশল
- পাস করেছে পূজা চেরি ও দীঘি
- বাংলাদেশের যা কিছু প্রথম
- ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-২)
- জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত
- স্কুল-কলেজের বেতন-ফি’র চাপে দিশেহারা অভিভাবকরা
- এডুমিগের কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০ আজ
- পিছিয়ে গেল এসএসসি ও সমমানের পরীক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারি
- প্রাথমিকে বৃত্তি ও অর্থের পরিমাণ বাড়াচ্ছে সরকার
- এইচএসসির ফল জানুন ঘরে বসেই
- জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ২২ এপ্রিলের পরীক্ষা স্থগিত
- পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
- এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি

এইচএসসির পুনর্মূল্যায়নে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত