চট্টগ্রামে জামায়াতে ইসলামীর কর্মসূচি ঘোষণা
নিউজওয়ান২৪ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: অন্তর্জাল
অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, শ্রমিকদের মজুরি, নারী নির্যাতন প্রতিরোধ এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখা।
শুক্রবার (২০ নভেম্বর) থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ, আলোচনা সভা, শ্রমিক সম্মেলন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার গণভোটের গণরায় মেনে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং অগ্নিসন্ত্রাসী ও দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির দাবিতে নগরীর গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে বিক্ষোভ করবে জামায়াত। শনিবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং চট্টগ্রাম জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
রোববার আইনজীবী শাখার উদ্যোগে শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর শাহাদাত দিবস উপলক্ষে ‘ফ্যাসিবাদ ও বিচারিক হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভা হবে। সোমবার শ্রমিক ও পেশাজীবী নেতাদের উদ্যোগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের উদ্যোগে চট্টগ্রামে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, কর্মহীনতা ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা সভা হবে। বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৬ নভেম্বর আইনজীবী শাখার উদ্যোগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শাহাদাত দিবস পালন করা হবে। ২৭ নভেম্বর শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই দিন ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে শহীদ ডা. মিলন দিবস পালন করা হবে।
২৮ নভেম্বর বাদ পড়া শিশুদের হাম-রুবেলা টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন করবে মহানগরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করবে মহানগরী ওলামা বিভাগ।
কর্মসূচির শেষ দিন ৩০ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন থানায় সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ঘোষিত কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে তারা নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত