আওয়ামী লীগ এখন সন্ত্রাসী লীগ
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের হযরত শাহজালালের (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ককটেল মারি (মেরে) ‘জয় বাংলা’ কইয়াউ (বলে) দৌড়। আগুন জ্বালাইয়া ‘জয় বাংলা’ কইয়াউ দৌড়। এরা সন্ত্রাসী কার্টুন হিসেবে পরিণত হইছে।”
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী হাসিনা আওয়ামী করতে করতে দলও ধ্বংস করেছে, পরিবারও ধ্বংস করেছে। এখন এখানে যারা আছেন, এরা এদেরকে এখন মেরে ফেলার চেষ্টা করছে।’
নিজের বাসায় আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, “আমার বাসায় আগুন দিয়ে দৌড় মারছে ভোর ৫টার সময়। দেখেন, একটা বিলাইও কিছুক্ষণ দাঁড়ায়। দাঁড়াইয়া বাদে দৌড় দেয়। এদের অবস্থা এমন হইছে, ‘জয় বাংলা’ কইয়াউ দৌড় দেয়। আর খুঁজিয়া মিলে না।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত