মেধাবী মুখ: শুধু পড়াশোনাতেই নয়, সবক্ষেত্রেই চৌকস আনিকা
শিক্ষা ডেস্ক
আনিকা আফরীন রেজা
স্বতঃস্ফূর্ত এক মেধাবী তরুণীর নাম আনিকা আফরীন রেজা। আঠারো বছরের তারুণ্যে জলমল এক ভবিষ্যত বাংলাদেশ যেন। পড়াশোনা করেছে নামকরা ইংরেজি স্কুল সানিডেলে। সেখানে ও লেভেল পরীক্ষায় করেছে দারুণ ফল। সব সাবজেক্টেই এ প্লাস। আর বাংলায় হয়েছে বিশ্ব সেরা। ওয়ার্ল্ড হায়েস্ট নম্বর পেয়েছে সে বাংলায়।
এরপর এ লেভেলও চার সাবজেক্টের সবগুলোতেই নম্বর নব্বইয়ের কোঠায়। শুধু পড়াশোনাতেই নয়। ছায়ানট থেকে কণ্ঠসংগীতে ৫ বছরের ডিপ্লোমা করেছে তুখোর মেধাবী আনিকা। পাশাপাশি নৃত্যশিল্পী মুনমুন আহমেদের নাচের স্কুল থেকে কত্থক শিখেছে ৫ বছর। আর এই পাঁচ বছরে ছায়নটের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছে, করেছে বাংলা একাডেমিতে নাচের অনুষ্ঠানও।
এখন শিখছে আলিয়ঁস ফ্রসেজে ফরাসী ভাষা আর বেহালা। তার এইসব গুণের বাইরেও সমাজের অবহেলিত পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ায় সে, সুযোগ পেলেই। অনির্বাণ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলেছে সহপাঠীদের নিয়ে। অবহেলিত শিশুদের জন্য হেলথক্যাম্প করেছে বেশ কয়েকটি। কাজ করেছে জাগো ফাউণ্ডেশন, লাইফ এর স্বেচ্ছাসেবী হিসেবে।
দেশে আর দেশের মানুষকে নিয়ে অনকে স্বপ্ন আনিকার। একই সঙ্গে স্বপ্ন দেখে বাইরের কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার। এই ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জণের মাধ্যমে করতে চায় দেশ ও মানুষের সেবা।
গান শুনতে ভালোবাসে, ভালোবাসে পড়তেও। আর নাচ তার আবেগের জায়গা। নাচটাকে সে ধরে রাখতে চায়।
নিউজওয়ান২৪.কমকে জানালো নিজের স্বপ্নে কথা। তবে তাতেও আবারও দেশ আর দেশের মানুষ। পড়াশোনা শেষ করে দেশর জন্য, দেশের মানুষের জন্য কিছু করতেই হবে আনিকাকে- আরও সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে বাংলাদশ ও বাঙালিকে। তার কর্ম আর গুণের ছোঁয়ায় যাতে উপকৃত হয় এদেশের সাধারণ মানুষ- এখনকার খেটে খাওয়া সাধারণ জনগণ। যাদের জন্য সে দুপুরের রোদে, রাজপথে, স্বাস্থ্যশিবিরে দিনরাত কাজ করেছে পড়াশোনার চাপের মাঝেও।
নিউজওয়ান২৪.কম/এসএ
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ