চীনা সাবমেরিন:দিল্লি চিন্তিত, ঢাকা আসছেন ভারতীয় প্ররতরক্ষামন্ত্রী
নিউজওয়ান২৪.কম ডেস্ক
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দুইদিনের সফরে বাংলাদেশ আসছেন আগামী ৩০ নভেম্বর। এই সফরে তার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশকে চীনমুখী হওয়া থেকে ঠেকানো।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত সোমবার বাংলাদেশ চীন থেকে প্রথমবারের মতো দুটি সাবমেরিন গ্রহণের পর পর ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তৎপর হয়ে ওঠে।
হিন্দি দৈনিক নবভারত টাইমসের অনলাইন সংস্করণে বুধবার প্রকাশিত খবরে বলা হয়, চীনের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের চিন্তা করছে ভারত। একটি নয়া পরস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা পদ্ধতি (ডিফেন্স কো-অপারেশন ফ্রেমওয়ার্ক) নিয়ে আলোচনা করবেন পারিকর।
ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, দিল্লির অভীষ্ট নয়া ডিফেন্স কো-অপারেশন ফ্রেমওয়ার্কের আওতায় দুইদেশের মধ্যে সামরিক সরবরাহ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও যৌথ মহড়া অন্তর্ভুক্ত থাকবে। এর সঙ্গে থাকবে সন্ত্রাস মোকাবেলায় (কাউন্টার-টেররিজম) ঘনিষ্ঠ সহযোগিতা। মনোহর পারিকর তার সফরকালীন আলোচনায় এই বিষয়গুলিতে জোর দেবেন।
উল্লেখ্য, সম্প্রতি চীন থেকে বাংলাদেশ দুটি ডিজেল-ইলেক্ট্রিক সাবমেরিন গ্রহণ করে যা আগামী জানুয়ারিতে ‘বানৌজা নবযাত্রা’ ও ‘বানৌজা জয়যাত্রা’ নামে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এ ঘটনাকে ভারতীয়রা ঢাকা-বেইজিং সামরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছে।
ভারতীয় পত্রিকা গত অক্টোবরে বাংলাদেশে চীনা প্রেসিডেন্টের সফর এবং বাংলাদেশের সঙ্গে তার করা ২৭টি চুক্তির প্রসঙ্গও উল্লেখ করে। ওই সফরে চীনা প্রেসিডেন্ট ঝি চিনপিং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে করা চুক্তিসূত্রে ২৫ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করেন।
টাইমস অব ইন্ডিয়া এসব বিষয় উল্লেখ করে জানায়, ভারত কোনোমতেই চীনের অর্থনৈতিক শক্তিমত্তা বা প্রতিরক্ষা শিল্পের ভীতের সঙ্গে পাল্লা দিতে সক্ষম নয়।
তবে শ্রীলংকা, মালদ্বীপ ও সেইশেলস এবং মরিশাস, বাংলাদেশ, মিয়ানমার ও নেপাল পর্যন্ত ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা অনুপ্রবেশ ও দখলবাজী ঠেকাতে ভারত সচেষ্ট রয়েছে। এনবিটি জানায়, সাম্প্রতিক সময়ে এসব দেশে নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করেছে ভারত।
ভারতীয় সরকারি সূত্রের উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, ভারত অর্থনৈতিক সহযোগিতা কৌশলের আওতায় শ্রীলংকার মতো বাংলাদেশ নৌবাহিনীর জন্যও রাডার ও মাইন ফাঁকি দিতে সক্ষম অফশোর পেট্রোল ভেসেল (ওভিপি) সরবরাহ করত পারে।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন চীনে তৈরি সাবমেরিন বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ আসছে
সরকারি সূত্র আরও জানায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আওতায় ভারতীয় সামরিক প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের কোটাও বাড়ানো হবে।
সন্ত্রাস মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি কৌশলের আওতায় ষষ্ঠ বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া ‘সম্প্রীতি’ এখন চলমান আছে ঢাকার অদূরে টাঙ্গাইলে। পরিকল্পনা রয়েছে নিয়মিত নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়ারও- জানায় টাইমস অব ইন্ডিয়া।
নবভারত টাইম জানায়, ইসলামাবাদের সার্ক সম্মেলন বর্জন করে বাংলাদেশ ভারতের প্রতি তার সমর্থনকে আরও মজবুত করেছে। সন্ত্রাসবাদ মোকাবেলায়ও দুইদেশ কঠিন পদক্ষেপ নিয়েছে যাতে পরস্পরের জমিন কারও বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়।
নিউজওয়ান২৪.কম/আরকে
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন ভারত ফরাসি রাফায়েল আনার আগেই চীন দেখাল জে-২০ এর ক্ষমতা
পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনওয়ালা ষষ্ঠ দেশ এখন ভারত
`কিছু ভারতীয়কে বুঝিয়ে দিতে হবে চীনা ভিসা পাওয়াও সহজ কর্ম নয়`
ইসলমাবাদের সার্ক না হলে পাকিস্তান-চীন ঘনিষ্ঠতা বাড়বে!
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ