‘চীনে ইসলামের বিকাশ চীনা মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত হতে হবে’
বিশ্বসংবাদ ডেস্ক
নামাজ আদায়রত চীনা মুসলমান -ফাইল ফটো
ধর্মীয় চরমপন্থার বদলে সমাজতান্ত্রিক পন্থা অনুসরণে চীনা মুসলমানদের অনুরোধ করেছে দেশটির সরকার।
এ সূত্রে সরকারি একজন কর্মকর্তা শিনজিয়াং প্রদেশের মুসলিম নাগরিকদের চৈনিক মূল্যবোধ এবং সমাজতন্ত্রের নিকটবর্তী হওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রদেশের ধার্মিক বিষয়ক প্রশাসনিক প্রধান বাংগ জুয়ান বলেন, চীনা মুসলমানদের তাদের সর্বশক্তি দিয়ে ধর্মীয় চরমপন্থার বিরোধিতা করা উচিত। প্রসঙ্গত, এই প্রদেশটিতে চরমপন্থার ঘটনা ঘটে প্রায়ই।
সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানায় শনিবার দশম রাষ্ট্রীয় কংগ্রেস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, চীনে ইসলামের বিকাশ চীনা মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত হতে হবে।
তিনি আরও বলেন, আমরা মুসলমানদের বিশ্বাস ও মূল্যবোধকে সম্মান করি। কিন্তু রাজনীতি, শিক্ষা ও বিচারের ক্ষেত্রে ধর্মের দখলদারী গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, চীনে নয়া মসজিদ নির্মাণশৈলীতে চীনা শিল্পরীতির প্রকাশ থাকতে হবে। মসজিদের স্থাপত্যরীতিতে বিদেশি স্টাইল নকল করা যাবে না।
প্রসঙ্গত, সম্প্রতি শিনজিয়াং প্রদেশের মুসলমানদের তাদের পাসপোর্ট স্থানীয় থানায় কাছে জমা দিতে বলা হয়েছে যাতে করে তাদের ব্যক্তিগত তথ্যাদি নয়া করে যাচাই করা যায়।
সম্প্রতি, ধর্মীয় অনুষ্ঠানাদি আয়োজনের ক্ষেত্রে চীনা সরকার কঠোর বিধিনিষেধ জারি করে। ওই নির্দেশ জারির পরই শিনজিয়াং প্রদেশের মুসলমানদের উদ্দেশ্যে বাংগ জুয়ান এসব কথা বললেন। এনবিটি
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ