বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট’ ফেন্স’ দিচ্ছে ভারত
তাজা খবর ডেস্ক
প্রতীকি ছবি
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে এমন বেড়া দেবে ভারত যাতে করে বিএসএফ বা অন্য কোনো বাহিনীর সারাক্ষণ টহল দিয়ে বেড়াতে হবে না সীমান্ত এলাকায়।
আগামী বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে বহস্তরবিশিষ্ট এই বেড়া স্থাপন করা হবে বলে জানিয়েছে প্রেস ট্রাস্প অব ইন্ডিয়া (পিটিআই)।
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক কেকে শর্মার বরাতে বুধবার সংবাদ সংস্থাটি জানায়, একটি কমপ্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস) স্থাপনে তার বাহিনী কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, ভারত তার প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান- এই দুটি ‘স্পর্শকাতর ও বিপজ্জনক’ সীমান্ত এলাকায় প্রচলিত টহলভিত্তিক বাহিনীকে প্রত্যাহার করে তার স্থলে ‘কুইক রি-অ্যাকশন টিম’ ধারার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
স্মার্ট ফেন্সের বাধা ভেদ করে কোথাও কেউ অনুপ্রবেশ করতে চাইলে তা বিএসএফএফর পর্যবেক্ষণ রাডারে ধরা পড়বে। সে মোতাবেক ‘কুইক রি-অ্যাকশন টিম’ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবে।
এর ফলে রুটিন বেঁধে দলে দলে সীমান্ত টহল টিম পাঠাতে হবে না- প্রযুক্তিই সেই কাজ সহজ করে দেবে।
শর্মা জানান, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, আমারা আমাদের সীমান্ত বেড়ার আধুনিকায়নে দরকারি কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে প্রযুক্তিগত সমাধানে তারা ক্রমশ অগ্রসর হচ্ছেন বলে জানান শর্মা।
তিনি আরও জানান, ভারতের সবচেয়ে বড় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তার আধুনিকায়নে সচেষ্ট আছে। বর্তমানে আড়াই লাখ জনবলের এই বিশাল বাহিনী সীমান্ত রক্ষার কাজে মনুষ্যজাত ত্রুটি কমাতে এবং যদ্দূর সম্ভব নির্ভূলতা আনতে চাচ্ছে।
একাজে উপযুক্ত প্রযুক্তির সন্ধানে বিএসএফ ইসরায়েলের মতো দেশ ও ভারতের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।
জানা গেছে, ২০টি বৃহৎ প্রতিষ্ঠান এখন সিআইবিএমএস স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে নিযোজিত আছে। বহুস্তরবিশিষ্ট এই স্মার্ট বেড়ায় থাকবে পর্যবেক্ষণ রাডার, লেজার রশ্মির বেড়া, তাপ উৎপাদনকারী যন্ত্রপাতি (থার্মাল গ্যাজেট), স্যাটেলাইট ইমেজিং প্রভৃতি। এর সঙ্গে থাকবে সনাতন পদ্ধতির বেড়াও।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে অসংখ্য বাংলাদেশি নিহত হয়েছেন এ যাবত। এসব ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত কিশোরী ফেলানী হত্যার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে। ব্যাপক সমালোচনার মুখে বিএসএফ ওই ঘটনায় দায়ীদের বিচারের উদ্যোগ নিতে বাধ্য হয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদশ-ভারত সীমানায় সীমান্তরক্ষীদের দ্বারা হত্যাকাণ্ডের ঘটনা কমিয়ে আনার ব্যাপারে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
তবে বিএসফের দাবি, চোরাচালানি এবং বিএসএফের ওপর হামলাকারী দুষ্কৃতিদের বিরুদ্ধেই শুধু গুলি চালায় তারা। যদিও বিএসএফর গুলিতে নিহত ফেলানীর মতো অনেকেই চোরাচালানি বা দুষ্কৃতকারী ছিল না।
নিউজওয়ান২৪.কম/একে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ