‘স্বাভাবিকভাবেই বিমানের অদক্ষতার প্রমাণ হচ্ছে এটা’
স্টাফ রিপোর্টার
রাঙা প্রভাতের উদ্বোধনী অনুষ্ঠানে বিমানমন্ত্রী মেনন ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৭ মার্চ ২০১৪ -ফাইল ফটো
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ রাঙা প্রভাতে যান্ত্রিক ত্রুটি দেওয়ার কারণ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের গাফিলতি। তদন্তে এমনি প্রমাণ মিলেছে।
এ ঘটনায় রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থার ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা এস এস রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন এবং কারিগরি কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
বুধবার রাতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যান্ত্রিক ত্রুটির কারণ বিষয়ে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, উড়োজাহাজটির তেল সঞ্চালন পাইপের ‘নাট ঢিলা’ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ক্রটি দেখা দিয়েছিল।
হাঙ্গেরিতে আয়োজিত পানি সম্মেলনে যোগ দিতে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স বিমানের একটি বোয়িং ৭৭৭-এর যাত্রা শুরু করেন। কিন্তু উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় আফগানিস্তানের পাহাড়ি উপত্যকাসমূহ পাড়ি দেওয়ারকালে যান্ত্রিক ত্রুটিতে পড়ে। তখন তরুণি অবতরণের প্রয়োজন পড়ে। এক কারণে কাছাকাছি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে প্রধামনমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটি।
এর ফলে আশখাবাতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয়। ত্রুটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী হাঙ্গেরির রাজধানী বুদাপেস্তে পৌঁছান।
এ ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি করে। এর মধ্যে বুধবার সন্ধ্যায় বিমানের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বিমানমন্ত্রী মেনন।
এসময় মেনন জানান, কর্মকর্তাদের গাফিলতিতেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার প্রমাণ মিলেছে। এই ঘটনায় বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বিমানে ক্রটির ঘটনাকে বিমানমন্ত্রী হিসেবে কীভাবে দেখছেন- এমন প্রশ্নে মেনন বলেন, খুব স্বাভাবিকভাবেই বিমানের অদক্ষতার প্রমাণ হচ্ছে এটা। বিমানের দক্ষতা বাড়ানোর চেষ্টা সব সময়ই হচ্ছে।
এই ঘটনায় বিমানের প্রতি মানুষের আস্থার সংকট সৃষ্টি হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনা ঘটলে মানুষের আস্থার ক্ষেত্রে একটা সংকট সৃষ্টি হয়। বিমান যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটা করব।
বিমান সচিব এস এম গোলাম ফারুক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে, তিন দিনের হাঙ্গেরি সফর শেষে বুধবার রাত ১১টায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যে পরিস্থিতিতে জরুরি অবতরণ করে রাঙা প্রভাত
রাষ্ট্রীয় এয়ারলাইনার বিমানের বহরে ‘রাঙা প্রভাত’ নাম পাওয়া বোয়িং কোম্পানির তৈরি উড়োজাহাজটিতে হাঙ্গেরি যাত্রায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং ২৯ জন ক্রু ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘রাঙা প্রভাতের’ বাঁ দিকের ইঞ্জিনের ‘ইঞ্জিন অয়েল’ কমে যাওয়ায় ওই ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ বিষয়টি পাইলটরা বুঝতে পারেন। কারণ, ককপিটের মনিটরে তা ইনডিকেট করছিল। সমস্যার বিষয়ে নিশ্চিত হওয়ার পর দ্রুত তারা বিষয়টি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের জানান।
প্লেনটি তখন ভূপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। এসময় এর সমস্যা কবলিত বাম ইঞ্জিনের ক্ষমতা কমতে শুরু করে। একপর্যায়ে তুর্কমেনিস্তানে অবতরণের ১২ থেকে ১৫ মিনিট আগে ইঞ্জিনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ওই কর্মকর্তা আরও বলেন, আমি জানতে পেরেছি যে কেবল কয়েকটা নাট-বোল্ট টাইট দেওয়াতেই সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে উড়োজাহাজটি পুনরায় আকাশে ওড়ার আগে দুবার ইঞ্জিনের ট্রায়াল দেওয়া হয়।
রাঙা প্রভাতের উদ্বোধনকালে কর্মীদের দক্ষতা বাড়াতে বলেছিলেন প্রধানমন্ত্রী
২০১৪ সালের মার্চে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘রাঙা প্রভাত’-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ বিমানের সার্বিক উন্নয়ন শুধু পরিকাঠামো উন্নয়ন বা নতুন বিমান আনয়নের মাধ্যমে সম্ভব নয়। এক্ষেত্রে প্রথম প্রয়োজন- এখানে যারা কাজ করেন, তাদের কাজের দক্ষতা ও আন্তরিকতা।
ওই সময় বিমানবন্দরে চোরাচালান করা স্বর্ণ আটকের ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার ব্কব্যে বলেন, চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলেই স্বর্ণ আটকানোর ঘটনা বেড়ে গেছে তা নয়। বরং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে বলেই চোরাচালান আটকে দেওয়া সম্ভব হচ্ছে। এভাবেই বিমানের আগের দুর্নাম আমরা ঘোচাতে চাই।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ