ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো: জয়ের পর ট্রাম্পের ওয়াদা

নিউজওয়ান২৪.কম ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ৯ নভেম্বর ২০১৬   আপডেট: ১০:৫৭, ১১ নভেম্বর ২০১৬

হিলারি পক্ষের প্রচারিত অসংখ্য ব্যঙ্গচিত্রের একটি। এতে ট্রাম্পের সম্ভাবনাকে লাল কালি দিয়ে কেটে দেয়া হয় এবং হিলারির নামটি ওপরের অংশে রাখা হয়। কার্ডের দুই প্রন্তেই হিলারির ছবি। এখানে মূল কার্টুনচিত্রটি আমরা উল্টে দিয়েছি। কারণ বাস্তবে তাই ঘটেছে

হিলারি পক্ষের প্রচারিত অসংখ্য ব্যঙ্গচিত্রের একটি। এতে ট্রাম্পের সম্ভাবনাকে লাল কালি দিয়ে কেটে দেয়া হয় এবং হিলারির নামটি ওপরের অংশে রাখা হয়। কার্ডের দুই প্রন্তেই হিলারির ছবি। এখানে মূল কার্টুনচিত্রটি আমরা উল্টে দিয়েছি। কারণ বাস্তবে তাই ঘটেছে

আজ ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর হিলারি পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে ফোন করেছেন। আর ট্রাম্প তার প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, সকল নাগরিকের কাছে ওয়াদা করছি- আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো।

মজার বিষয় হলো, ট্রাম্পের এই কথাটা ডেমোক্রেট প্রার্থী হিলারি নির্বাচনের আগে বলতেন ভোটারদের বিশেষ করে মুসলিম, ল্যাতিন, এশিয়ান, আফ্রিকান ভোটারদের নিজের পক্ষে টানতে।

এর মাধ্যমে তিনি সূক্ষ্ণ খোঁচাও দিতেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। কারণ, ট্রাম্প প্রকাশ্যেই মুসলিম বিরোধী, এশীয় বিরোধী মনোভাব ব্যক্ত করেছেন।

এতে মনে পড়ছে আমাদের দেশে সাধারণ্যে প্রচলিত একটি কথা। প্রবাদতুল্য কথাটি হচ্ছে- তোলা দুধে পোলা (শিশু সন্তান) বাঁচে না। অর্থাৎ মায়ের দুধের অভাব হলে বাইরের খাবারে (দুধে) সন্তানকে বাঁচিয়ে রাখা কঠিন। এখন মনে হচ্ছে, হিলারির ওই প্রতিশ্রুতিগুলো ছিল তোলা দুধে পোলা বাঁচানোর চেষ্টা। অপরদিকে, ট্রাম্প কিন্তু আসল কাজটি ঠিকই করে ফেলেছেন। অর্থাৎ, তিনি আমিরকান বৃহৎ অংশের ভোটারদের নিজের দিকে টেনে নিয়েছেন সন্তর্পণে।

এটাই হচ্ছে বাস্তবতা এবং রাজনীতি। তবে কিঞ্চিৎ পরিতাপস্য বিষয় হচ্ছে- আগাগোড়া একজন সওদাগরের কাছ থেকে রাজনীতির এই কঠিন সত্যটার সবক ফের নিতে হচ্ছে হিলারির মতো পোড় খাওয়া অভিজ্ঞ রাজনীতিককে।

এখন ট্রাম্প বাবু পরবর্তী পদক্ষেপে সঙ্গে সঙ্গে অনুভব করছেন ‘তোলা দুধের’ প্রয়োজনীয়তার কথাx। অর্থাৎ যাদেরকে একসময় দূরে ঠেলে দিয়েছিলেন মুখের কথায়- এখন সঙ্গে সঙ্গে তাদের কাছে টানার কৌশলে কাজ শুরু করলেন। কারণ, এখন তার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন-সন্তান রীতিমতো বাস্তব। এখন সেই সন্তানকে বড় কতে তুলতে তোলা দুধের প্রয়োজন।

কারণ, তিনি জানেন তোলা দুধের প্রয়োজনীয়তার সময়টা কখন। তাই আগে তা নিয়ে চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে আসল কাজে মনোনিবেশ করেছেন। হিলারিকে প্রতীকি অর্থে ব্যস্ত রেখেছেন তোলা দুধ সংগ্রহের কাজে।

হিলারি যখন এটা বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে।

নিউজওয়ান২৪.কম/একে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত