‘অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র’
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: সংগৃহীত
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র। তাদের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস যেটা হচ্ছে, এটা আওয়ামী লীগের আসল চরিত্র এবং তাদেরকে কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, সেটা তারাই জাস্টিফাই করছে যে, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেশ এবং গোটা জাতি জানছে যে, দেশ এবং এই সরকার কোন ভুল করেনি । কারণ ওদের রাজনিতি হলো জ্বালাও, পোড়াও এবং সন্ত্রাস । আমরা তার বিরুদ্ধে আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার সব নেব।
মন্ত্রী আরও বলেন, ভালো ছাত্ররা রাজনীতিতে না আসলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। সরকার সকল রকম অপরাধের বিচার করতে বধ্য পরিকর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

এইচএসসির পুনর্মূল্যায়নে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত