ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ:

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ২৬ নভেম্বর ২০২৬  

ডরিন। ছবি: সংগৃহীত

ডরিন। ছবি: সংগৃহীত


ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডরিনকে ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

২০২৪ সালের মে মাসে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এক বন্ধুর বাড়িতে ওঠেন তৎকালীন এমপি আনার। পরদিন ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে যান তিনি।

১৮ মে তার পরিবারের সদস্যরা জানায় যে, তারা এমপি আনারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

পরে ২২ মে ভারত ও বাংলাদেশের পুলিশ জানায়, এমপি আনারকে কলকাতার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত