গাজায় ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ১৬ ফিলিস্তিনি
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: অন্তর্জাল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমানের মাধ্যমে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় চালানো এসব হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ২ শীর্ষ কমান্ডারও রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
স্থানীয় সূত্র ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের শরণার্থী শিবিরের প্রবেশপথের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে কোনও পূর্ব সতর্কতা ছাড়াই পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার। এতে অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায় এবং দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ দুটি মরদেহ উদ্ধার করেছেন, যাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
আহতদের উদ্ধার করে শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। জনবহুল ওই এলাকাটির আশপাশের রাস্তায় অসংখ্য বাস্তুচ্যুত পরিবার তাঁবু খাটিয়ে ও বাড়িঘরে আশ্রয় নিয়েছিল।
এছাড়া গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন এবং দারাজ এলাকায় অপর এক হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আত-তুয়াম এবং জাবালিয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, খান ইউনিসে পুলিশ কর্মকর্তাসহ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার দুই কমান্ডার নাঈম আবু নাহল এবং মোহাম্মদ আবু আল-উফ নিহত হয়েছেন। উপত্যকাটিতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তাদের ওপর এই হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

এইচএসসির পুনর্মূল্যায়নে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত