১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা
নিউজওয়ান২৪ ডেস্ক
শেখ হাসিনা। ছবি: অন্তর্জাল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে তিনি দেশে ফিরতে চান বলে জানিয়েছেন তার মুখপাত্র। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান তিনি।
এবারই প্রথম শেখ হাসিনার তরফ থেকে দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হলো। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। কারণ, দেশে তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর দেশে তাঁর দলের নেতা-কর্মীরা সহিংসতা বাড়িয়েছে।
শেখ হাসিনা নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছেন। ২০২৪ সালের আগস্টে তার বিরুদ্ধে প্রাণঘাতী গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর তার আগের পাসপোর্ট বাতিল করা হয়।
দেশে ফেরার জন্য তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন’।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সংবিধান-বহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব’।
এ বিষয়ে বাংলাদেশের সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
তবে গত রোববার রয়টার্সকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘ জানিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলন ও অস্থিরতার সময় বাংলাদেশে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া ওই আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তাঁর অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। তবে ভারতে আশ্রিত অবস্থায় তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

এইচএসসির পুনর্মূল্যায়নে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত