১৪ মার্চ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ভারতেশ্বরী হোমসে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিট সাজানো হচ্ছে। হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে রনদা প্রসাদ সাহার মুর্যালসহ বিভিন্ন স্থাপনা।
নিউজওয়ান২৪/ইরু
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়