স্বাধীনতা দিবসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা দিন। এ দিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দিনভর ব্যস্ত সময় কাটাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আজকের জাতীয় এই দিবসে ভোর ৫টা ৫৭ মিনিটে সূর্যোদয়ক্ষণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৭টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে যোগদানের পর বিকেল ৪টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ ও ডাক অধিদফতরের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শেখ হাসিনা।
এছাড়া বিকেল ৪টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবন যাবেন প্রধানমন্ত্রী।
নিউজওয়ান২৪/আ.রাফি
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়