সোশ্যাল মিডিয়া নজরদারি করা হবে: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব সোশ্যাল মিডিয়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। সোমবার বিটিআরসি’র সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব এ তথ্য জানান।
ইসি সচিব জানান, সাইবার ক্রাইম ইউনিট, বিটিআরসি, এমটিএমসি, এমটিআরসি-সহ সরকারের সংশ্লিষ্টরা এ বিষয়টি মনিটর করবে।
তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় কেউ যেন প্রোপাগান্ডা চালাতে না পারে সেজন্য ২৪ঘণ্টা মনিটর করা হবে। অধিকাংশ ফেসবুক আইডি নজরদারিতে থাকবে। কেউ অপপ্রচার ছড়ালে তাকে চিহ্নিত করে বিদ্যমান আইনে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে ডিজিটাল আইন, আইসিটি অ্যাক্টসহ সংশ্লিষ্ট আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়