সেনা মোতায়েনে এবার মানুষের আস্থা ফিরে আসবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বাংলাদেশের আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করায় এবার ভোটারদের মধ্যে আস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সারাদেশে বিএনপির প্রার্থিদের ওপর যে হামলা হচ্ছে সেনা মোতায়েনে তা বন্ধ হবে কিনা প্রশ্নে সিইসি বলেন, অবশ্যই বন্ধ হবে। যাতে নির্বাচনে মাঠে কোনো ধরণের সহিংসতা, হাঙ্গামা না হয় সেজন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখন থেকে সব হামলা, সহিংসতা বন্ধ হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তারা যেকোনো ধরনের দায়িত্ব পালন করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। নির্দেশনা মতে তারা দায়িত্ব পালন করবে।
২৭ ডিসেম্বর বিএনপির সমাবেশের বিষয়ে সিইসি বলেন, দলটির সমাবেশের বিষয়ে আমি বলতে পারব না।
আইনশৃঙ্খলার বিষয় হওয়ায় এটা ডিএমপি ভালো বলতে পারবে। আমি ডিএমপির সঙ্গে কথা বলব।
ইভিএম বিষয়ে সিইসি বলেন, ইভিএমের দায়িত্বে থাকবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তাদের সহযোগিতায় থাকবে চৌকস সেনাবাহিনীর সদস্য।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ