সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। প্রচলিত আইন প্রয়োগ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
ভারতের জি-নেটওয়ার্কের চ্যানেল বন্ধের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। তবে ক্যাবল টেলিভিশন আইনের ৬/১৯ অনুসারে বিজ্ঞাপণ বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, একই ধরনের আইন ভারতে আছে, যুক্তরাজ্যে আছে। অন্য দেশে আছে। সেসব দেশে এই আইন মানা হয়।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে এই আইনটি মানা হচ্ছিল না। এর ফলে বাংলাদেশের চ্যানেলগুলো যে বিজ্ঞাপন পেত সেই বিজ্ঞাপনের বড় একটা অংশ চলে গেছে ভারতে।
এসময় তিনি বলেন, ইউনিলিভারের বিজ্ঞাপন কমেছে বাংলাদেশে। নোটিশ দেয়া হয়েছে তাদের। কিন্তু তারা সেটা মানেননি। ৭ দিনের মধ্যে তারা জবাব দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, সরকার কোনো চ্যানেল ডাউনলিংক করে না, যারা করে তারাই বলতে পারবে- এটা কেন বন্ধ হয়েছে।
তিনি বলেন, সিনেমা হলগুলোকে বাঁচাতে হবে। হিন্দি ছবি আমদানি করতে বারণ করা হয়েছে
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়