সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটসের (পিইউআইসি, ইসলামিক রাষ্ট্রসমূহের সংসদীয় ইউনিয়ন) ১৪তম সম্মেলনে যোগ দিতে মরক্কো গিয়েছেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
১১ থেকে ১৪ মার্চ পর্যন্ত মরক্কোর রাবাতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্পিকার পিইউআইসির ২১তম জেনারেল কমিটির সভায় যোগ দেবেন।
পিইউআইসি সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, এস এম শাহজাদা এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি এবং মাসুদ উদ্দিন চৌধুরী এমপি অংশগ্রহণ করবেন।
এ সময় স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) আ ই ম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আগামী ১৮ মার্চ স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়