৬ ডিসেম্বর ১৯৭১
শ্রীবরদী মুক্ত দিবস আজ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
আজ ৬ডিসেম্বর। শেরপুরের শ্রীবরদী উপজেলার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মিত্র বাহিনীর তীব্র আক্রমণে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনীর সদস্যরা শ্রীবরদী ছাড়তে বাধ্য হয়।
এর আগে ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মিত্র বাহিনীর আক্রমনে হেরে পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীর দিকে অবস্থান নিলে ১১নং সেক্টরের কর্ণেল আবু তাহেরের নেতৃত্বে মিত্র বাহিনী প্রবল আক্রমণ করে।
মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনী শ্রীবরদী, ভায়াডাঙ্গা, ঝগড়ার চর ও কুরুয়াতে ক্যাম্প করে। মিত্র বাহিনীর আক্রমণে তাদের ক্যাম্প ছেড়ে পাক হানাদার বাহিনী ৬ ডিসেম্বর ভোরে শ্রীবরদীর লংগরপাড়া হয়ে লাইন ধরে শেরপুরের দিকে পিছু হটে। ওই দিনই তারা জামালপুরে অবস্থান নেয়।
৬ ডিসেম্বর ভোরে শ্রীবরদী সদর ইউনিয়নের আবুয়ারপাড়া গ্রামের একটি গাছের ডালে বীর প্রতীক জহুরুল হক মুন্সি ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিজয়ের পতাকা উত্তোলন করেন।
বীর প্রতীক ‘বার’ জহুরুল হক মুন্সি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শ্রীবরদী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নাম স্বারণীয় করে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের বাস্তবায়নে একটি নাম ফলক উপজেলা চত্বরে উদ্বোধন করা হয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়