শেখ হাসিনার সিলেট সফর পেছাল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
একাদশ সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী ১৯ ডিসেম্বর সিলেট সফরে যাওয়ার কথা থাকলেও তা দুই দিন পেছান হয়েছে। নতুন সফরসূচি অনুযায়ী তিনি ২১ ডিসেম্বর সিলেট সফর করবেন তিনি।
এ দিন তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের পাশাপাশি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। দলের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ নতুন সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। মাজার জিয়ারতের পর বেলা ২টায় আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
সর্বশেষ চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি সিলেটে তিন ওলির মাজার জিয়ারতের পাশাপাশি আলিয়া মাঠে জনসভা থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন।
ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ