শান্তিপণূ পরিবেশে ভোট গ্রহন হয়েছে: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।
তিনি বলেন, ২৯৯ আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ছয়টিতে ইভিএম-এ ভোটগ্রহণ হয়েছে। কিছু এলাকায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।
রোববার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন। তবে রংপুর বিভাগে অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে গর্ববোধ করা যায় বলেও উল্লেখ করেছেন তিনি।
ইসি সচিব বলেন, প্রত্যেকটি সহিংস ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি। সহিংসতার ঘটনায় ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আর ৪০ হাজারের মতো কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ