‘যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী’
নিজস্ব প্রতিবেদক
ছবি সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচন কেন্দ্রে যেকোনও ধরনের হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা যেকোনো হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এসব হামলার ঘটনায় যারাই দায়ী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ী পেশাজীবীদের সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সমর্থনে ‘কারওয়ান বাজার ব্যবসায়ী পেশাজীবী জনতা’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দুজনের মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে না। যারা হত্যার রাজনীতি করে তারা অতীতেও জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষকে হত্যা করেছে। নির্বাচন সামনে রেখে তারাই আজ এসব হামলা চালাচ্ছে।
জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ। আর জনগণই দেশের সন্ত্রাসীদের রুখে দেবে।
নির্বাচনকেন্দ্রীক বড় ধরনের কোনো নাশতকা বা হামলার আশঙ্কা রয়েছে কি-না, জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তাদের কাছে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়, অতীতেও জঙ্গি-সন্ত্রাস খুব দক্ষতার সঙ্গে নির্মূল করেছে। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
তাই আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ