মাশরাফির জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ধানমন্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলে নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে মাশরাফির পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘মাশরাফি বাংলাদেশের সম্পদ। আমি চাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন।’
তিনি আরো বলেন, ‘আমি এর আগে নড়াইলের দুটি আসন থেকে নির্বাচন করেছিলাম। এবার নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তিকে ও নড়াইল-২ আসনে মাশরাফিকে দিয়ে নির্বাচন করাচ্ছি। আপনারা উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন। নড়াইয়ের দুইটা সিটই আমাকে উপহার দেবেন।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নড়াইল-২ আসনের নৌকা প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ