মঙ্গলবার সুপ্রিমকোর্টে যাচ্ছেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সুপ্রিমকোর্টে যাচ্ছেন। অনুষ্ঠানের অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২টার মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন সোমবার এক বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগ দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৩টায় সুপ্রিমকোর্ট দিবস উদযাপন উপলক্ষে সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ওই আলোচনাসভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
২০১৭ সালের ২৫ অক্টোবর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিমকোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
নিউজওয়ান২৪/এমএম
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়