ভোট গ্রহনে ইভিএম, হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ স্থগিত চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাইকোর্টে রিট করেছেন একজন প্রার্থী।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে রিট করেন। তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী।
রিটের বিষয়ে এ আইনজীবী বলেন, ‘জনস্বার্থে আমি এ রিট আবেদনটি করেছি। রিটে ইভিএমে ভোটগ্রহণ স্থগিত চাওয়া হয়েছে। কারণ আমি মনে করি এটা সংবিধানের ৬৫ ও ৯৩ অনুচ্ছেদের পরিপন্থী।’
এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব (আরপিও) অধ্যাদেশ জারি করা হয় গত ৩১ অক্টোবর। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সে অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।
এরপর গত সোমবার নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে।
আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।
লটারির মাধ্যমে এই ছয়টি আসন নির্ধারণ করা হয়। আগামি সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএমে ভোটের বিরোধিতা করে আসছে। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ইভিএমে ভোটের পক্ষে।
নিউজওয়ান২৪/ইরু
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ