বনানীতে অগ্নিকাণ্ড: ২৪ জনের লাশ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। তার মধ্যে ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ।
ডিসি মোস্তাক আহমেদ বলেন, ‘মরদেহ হস্তান্তরের পরে আর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে আমাদের জানা মতে এখন আর কেউ নিখোঁজ নেই।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত টাওয়ারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা সার্বিক সহযোগিতা করছি। ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবন হস্তান্তর করবে। তার পর আমরা ভবনের দায়িত্ব নিয়ে আইনি প্রসিডিউর অনুযায়ী কাজ করবো।’
তিনি আরো বলেন, এফআর টাওয়ারের কাঁচগুলো ভেঙ্গে পড়ছে। যার কারণে নিরাপত্তার স্বার্থে ভবনের সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে। এখন আমরা বিশেষজ্ঞদেরর সঙ্গে কথা বলে কিভাবে কাঁচ ভাঙ্গা বা রাখা যায় বিষয়টি সমাধান করবো।
এফআর ভবনের মালিক ইঞ্জিনিয়ার ফারুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানান গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়