ফিরল আরও ৯১ জন নির্যাতিত নারী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আরও ৯১ জন নির্যাতিত নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। সৌদিতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এসব নারী।
সোমবার ভোরে জেদ্দা থেকে ফেরেন ২৫ জন নারী। এর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন আরও ৬৬ জন নারী। সব মিলিয়ে একদিনে ৯১ জন নারী দেশে ফিরেছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি বছরে ৫২৫ নারী গৃহকর্মী দেশে ফিরল বলে জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান।
তিনি জানান, ব্র্যাক সৌদি থেকে এসব নির্যাতিত নারীদের ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে। আজকে ফেরা এসব নারী তাদের নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়