প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে অবসরপ্রাপ্ত ৩২১ কর্মকর্তার সাক্ষাৎ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে অবসরপ্রাপ্ত ৩২১ বেসামরিক কর্মকর্তা সাক্ষাৎ করেন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এর আগে, ২৭ নভেম্বর ১৪৭ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বর্তমান সরকারের প্রতি একাত্মতাও প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ফের ক্ষমতায় আনতে অবসরপ্রাপ্ত ৩২১ বেসামরিক কর্মকর্তাও শেখ হাসিনার সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন।
অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তাদের মধ্যে ৬৫ জন সাবেক মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা রয়েছেন। এছাড়া নয়জন সাবেক রাষ্ট্রদূত, ৪৫ জন সাবেক অতিরিক্ত ও যুগ্ম-সচিব পদমর্যাদার, ১৪ জন স্বাস্থ্য ক্যাডার, ১৫ জন শিক্ষা ক্যাডার, ২৭ জন প্রকৌশলী, ১১ জন বন ও ডাক বিভাগের, ১৪ জন সাবেক পুলিশ কর্মকর্তা, ১৩ জন কর ও তথ্য বিভাগের, ১১ জন টেলিকম, শুল্ক, অডিট, রেল ও খাদ্য বিভাগের এবং ৬৭ জন কৃষি বিভাগের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়