প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত কপ২৫-এর শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন। ছবি-সংগৃহীত
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন (কপ২৫) ২৫তম বার্ষিক সম্মেলনের ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের’ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে স্পেন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টায় মাদ্রিদের টরিজন বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার।
কপ-২৫ নামে পরিচিত এ সম্মেলন স্পেনের সার্বিক সহায়তায় চিলির সভাপতিত্বে ২ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠিত হয়। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে রোববার বিকেলে প্রধানমন্ত্রী মাদ্রিদ পৌঁছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের বৃহত্তম এক্সিবিশন কমপ্লেক্স, ইউরোপের গুরুত্বপূর্ণ ভেনু ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ) কপ ২৫ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল প্লানস টু ইনক্রিস অ্যাম্বিশন বাই ২০২০’ শীর্ষক একটি সাধারণ গোল টেবিল বৈঠক ও ফটো সেশনে যোগ দেন।
শেখ হাসিনা কপ-২৫ সম্মেলনে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের দেয়া ভোজ সভায় অংশ নেন।
পরে প্রধানমন্ত্রী সরকার ও সিভিল সোসাইটির মধ্যে ‘এনহেন্সিং অ্যাকশন টুগেদার’ শীর্ষক একটি সংলাপে যোগ দেন। স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ) বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা ও রাণী আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়