নির্বাচনের দিন কেমন থাকবে আবহাওয়া?
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। নির্বাচনী এলাকায় ভোটের সামগ্রীও পাঠানো হয়েছে। সবমিলে প্রায় সবকিছু সম্পন্ন। তবে একটা বিষয় হয়তো পাঠকদের জানার আগ্রহের সীমা নেই; সেটা হচ্ছে নির্বাচনের দিন কেমন থাকবে আবহাওয়া। আর সে বিষয়ও জানা গেলো আবহাওয়া অধিদপ্তসূত্রে।
জানা গেছে, দুই-তিনদিনের মধ্যে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের মতে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে এমনটা হতে পারে। আর আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন সারাদেশে শীত থাকবে বলেই ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে- যেহেতু নির্বাচন ডিসেম্বরের শেষের দিকে, তাই ওইসময় একটু ঠাণ্ডা থাকে, সেরকমই থাকবে। এসময় সাধারণত ১০ তাপমাত্রা থাকতে পারে।
আর নিম্নচাপটি কেটে গেলে তাপমাত্রা কমে যাবে জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ সময় সংবাদকে জানান, ১৯ তারিখের পর দেশের কিছু কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন সারাদেশে শীত থাকবে বলেই ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, যেহেতু একটা গভীর নিম্নচাপ আছে, এই সিস্টেমটা কাটতে আরো ৩-৪ দিন লাগবে। এর পরিপ্রেক্ষিতে ১৭-১৮ তারিখের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণাঞ্চলে একটু বৃষ্টিও হতে পারে। আমরা আশা করছি ১৯ তারিখের পর তাপমাত্রা কমে যাবে।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ