নির্বাচনে বিজয়ী ২৯৮ প্রার্থীর গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ২৯৮ প্রার্থীর গেজেট প্রকাশ হয়েছে।
নির্বাচনের একদিন পরই মঙ্গলবার (১ জানুয়ারি) এই গেজেটে সই করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসি’র যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইসি সচিবের সই করা ২৯৮ নির্বাচিত প্রার্থীর গেজেট ছাপানোর কাজ চলছে সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেসে। রাতের মধ্যেই গেজেট ছাপানোর কাজ শেষ হবে।
এর আগে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনটি ভোটকেন্দ্রের ফল স্থগিত করায় ওই আসনের ফল স্থগিত রেখে বাকি ২৯৮ আসনে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় নির্বাচন কমিশন থেকে। ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত তিন কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি পুনঃভোট হওয়ার পর ওই আসনে বিজয়ীর নাম জানা যাবে।
এর আগে, ইসি’র যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান বলেছিলেন, নির্বাচিতদের গেজেট প্রকাশের সব প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়।
বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে, ভোটের কত দিন পর গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্য পদ খারিজ হবে।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়