নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ভারত
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত। দেশটির নির্বাচন কমিশনের ৩-৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
সম্প্রতি ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর বৈঠক করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। বৈঠকে এই সিদ্ধান্তে কথা জানান সুনীল অরোরা।
বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কর্মকর্তার সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, বাংলাদেশে নির্বাচনের কাছাকাছি সময়ে ভারতের নির্বাচন কমিশন ৩ থেকে চার সদস্যের পর্যবেক্ষক পাঠাবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এরই মধ্যে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশনকে বলেছে ভারত সরকার। এর পাশাপাশি ভারতের একদল সাংবাদিকও বাংলাদেশের নির্বাচন কভার করতে আসবেন।
এরই মধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছেন। বাংলাদেশ হাইকমিশনের সূত্রগুলো বলেছেন- বিবিসি, সিএনএন, ডয়েচে ভেলে সহ বিদেশি ও স্থানীয় মিডিয়ার ৪০ জনেরও বেশি সাংবাদিকের ভিসার আবেদন পেয়েছেন তারা। এ ছাড়া কলকাতাভিত্তিক একদল সাংবাদিক ঢাকায় আসবেন আলাদাভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ