দুই রিটার্নিং কর্মকর্তা ও ৪ ওসিকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নির্বাচনী কাজে অবহেলার অভিযোগে একজন রিটার্নিং কর্মকর্তা, একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চারজন ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার সন্ধ্যায় এ–সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দপ্তরে পাঠানো হয়েছে। ইসির সংস্থাপন শাখা থেকে এই তথ্য জানা গেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন কমিশন ভোটের দায়িত্বে থাকার সবাইকে নজরে রেখেছে।
গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর জেলার একজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে উপযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলেছে ইসি।
এই কর্মকর্তারা হলেন—গাইবান্ধার জেলা প্রশাসক সেবাস্টিন রেমা, ফরিদপুরের এডিসি সাইফুল হাসান, ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, ঢাকার রমনার ওসি কাজী মাইনুল ইসলাম, নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেন।
ইসির চিঠিতে এসব কর্মকর্তার পরিবর্তে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে। কয়েক দিন আগে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিভিন্ন থানার ওসিদের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন তুলে তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। সেই সঙ্গে শতাধিক পুলিশ সদস্যের রদবদল ও পদোন্নতি বিষয়ে সম্মতি দিয়েছে ইসি।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ