ঢাকা, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

তাবলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত তিন শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ১ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন শতাধিক।

শনিবার ভোর থেকেই তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় টঙ্গী থেকে শুরু করে বিমানবন্দর সড়ক, খিলক্ষেত, বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে গন্তব্যমুখী মানুষ।

সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ২৫ জনকে ঢাকা মেডেকেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিহতের নাম ঈসমাইল মন্ডল (৭০)। তিনি মুন্সীগঞ্জের মিলকিপাড়ার খলিল মন্ডলের ছেলে।

নিউজওয়ান২৪/এমএম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত