প্রধানমন্ত্রীর বিস্ময়
‘তাকে তিরস্কার না করে পুরস্কার দেয়া হচ্ছে!’
স্টাফ রিপোর্টার
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন করেছে আজ (মঙ্গলবার)। ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
তবে এই প্রকল্পে যাকে প্রকৌশলী নিয়োগ করা হয়েছে তিনি সেখানকারই আরেকটি প্রকল্পের প্রকৌশলী ছিলেন। তারই গাফিলতির কারণে প্রকল্পটির নানা ত্রুটির জন্য সরকারকে প্রচুর অর্থ গচ্চা দিতে হয়েছিল।
সরকারের বড় ধরনের ক্ষতি করা সেই প্রকৌশলীই কিভাবে আবার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্পের পরিচালক হলেন- তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নজরে আসার পর ওই প্রকৌশলীর শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।
একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজ এসব তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভোলা জেলার চরফ্যাশন পৌরসভা সংরক্ষণের জন্য একটি সংশোধিত প্রকল্প এসেছে। এখানে আরেকটি প্রকল্প অতীতে করা হয়েছিল, যেখানে গাফিলতি ছিল। ফর রঙ অ্যাসেসমেন্ট ডান বাই ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ারের ভুলের জন্য আমাদের বহু ক্ষতি হয়েছিল ওই প্রকল্পে। প্রকল্পটি বাস্তবায়ন হয়নি, টাকা এভরিথিং জলে গেছে। তিনি বলেছেন, একই লোক নাকি আবার এখানে ইঞ্জিনিয়ার! তিনি বলেছেন, হাউ ইজ ইট পসিবল? তার ভুলের জন্য আমাদের এত বড় ক্ষতি হলো, তাকে তিরস্কার না করে পুরস্কার দেয়া হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।’
জানা গেছে, আগের সেই প্রকল্পে একটা তদন্ত হয়েছিল। সেখানে প্রকৌশলীর গাফিলতির বিষয়টা উঠে এসেছিল। তার পরিপ্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিল ওই প্রকৌশলীর বিরুদ্ধে, সেটার গ্রহণযোগ্য জবাব একনেক সভায় পাননি প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, “সেখানে উপস্থিত (পানিসম্পদ) মন্ত্রী বলেছেন, ‘আমি অবহিত আছি। আমি নিজেই বিষয়টা দেখছি। আমি জোরালো ভূমিকা নেব। মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়– উভয়ই বলেছেন আজ তারা ফিরে গিয়েই শাস্তি বিধানের জন্য যেসব আইনানুগ প্রক্রিয়া আছে, সেগুলো শুরু করবেন।” সূত্র: জাগোনিউজ২৪.কম
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়