ঢাকায় কোনও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীতে কোন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই।
শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি। সেই বিবেচনা থেকে সমগ্র ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।’
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজধানী আইনশৃঙ্খলাবাহিনীর নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণ বিধি লঙ্ঘন করে, পেশীশক্তি ব্যবহার করতে চায় এবং কোনও বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে।’
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ