টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
সরকারের টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত দেন তিনি। বৈঠক সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
যারা নির্বাচিত সংসদ সদস্য নন এবং সরকারের বিশেষ বিবেচনায় মন্ত্রিপরিষদে স্থান পেয়েছিলেন তারাই হলেন-টেকনোক্র্যাট মন্ত্রী। বর্তমান সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রিপরিষদের বৈঠকআজ মন্ত্রিপরিষদের বৈঠকের পরই তারা সবাই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে যাবে তাদের পদত্যাগপত্র। সেখান থেকে আবার যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর তার কার্যালয় থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র যাবে রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে। পরে মন্ত্রিপরিষদ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়