জবির দুই গ্রুপের পাল্টাপাল্টি নির্বাচনী আলোচনা সভা
জবি সংবাদদাতা
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভাবনা ও করণীয়’ আলোচনা সভায় পাল্টাপাল্টি মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের সংগঠন নীল দল। সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে নীলদলের উপাচার্যপন্থী শিক্ষকদের একাংশ এবং বিশ্ববিদ্যালয়ের পাশে একটি রেস্টুরেন্টে নীল দলের আরেকটি অংশ এ মতবিনিময় ও আলোচনা সভা করেন।
নীল দলের উপাচার্যপন্থী শিক্ষকদের মতবিনিময় সভায় দলের একাংশের সভাপতি অধ্যাপক ড.জাকারিয়া মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান, অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, অধ্যাপক ড.মনিরুজ্জামান খোন্দকার, অধ্যাপক ড.আব্দুল অদুদ, অধ্যাপক ড.পরিমল বালা, অধ্যাপক ড.নূরে আলম আব্দুল্লাহ্, ড.শামসুল কবির, কাজী ফারুক হোসেন, জিএম তরিকুল ইসলাম, শাহ মো:আরিফুল আবেদ, অধ্যাপক ড.নূর মোহাম্মদ. অধ্যাপক ড.জুনায়েদ হালিম, ড. মোস্তফা কামাল প্রমুখ।
এসময় জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে বিগত সাম্প্রদায়িক সরকারের আমলগুলোতে দেশের উন্নয়ন না হওয়া এবং শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অভাবনীয় সাফল্য তুলে ধরতে হবে।
নীল দলের অপরাংশের আলোচনা সভায় দলের সভাপতি অধ্যাপক ড. মো: আইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. একে এম মনিরুজ্জামান, জবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড.শওকত জাহাঙ্গীর, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড.কাজী সাইফুদ্দীন, অধ্যাপক ড. মো: আবুল হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. খোদেজা খাতুন, অধ্যাপক ড. লীমা হক, অধ্যাপক ড.রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক ড.একেএম লুৎফর রহমান, , সহকারী অধ্যাপক কামাল হোসেন প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: আইনুল ইসলাম বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবার নির্বাচিত করতে হলে আওয়ামীপন্থী শিক্ষদের সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে। বর্তমান সরকারের বহুমূখী উন্নয়ন কর্মকাণ্ড জনগনের কাছে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুদ্ধিবৃত্তিক লেখা, বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়