চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠনে পদত্যাগপত্র জমা দেয়ার এক মাসেরও বেশি সময় পর চার টেকনোক্রেট মন্ত্রীকে অব্যাহতি দেয়া হলো। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘মাননীয় চার মন্ত্রীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এরপর পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন ওয়েবসাইটে দেয়ার প্রক্রিয়া চলছে।’
ওই চার মন্ত্রী হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
গত ৬ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্রেট (সংসদ সদস্য না হয়েও বিশেষ বিবেচনায় মন্ত্রী) মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। ওইদিনই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চার মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, টেকনোক্রেট কোন মন্ত্রী ৯ তারিখের পর থেকে মন্ত্রি পরিষদে থাকছেন না। তাদের পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া আছে। নির্বাচনকালীন সরকারের মন্ত্রী পরিষদের আকার ছোট বা বড় করার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়