কাউকেই ক্যাসিনো চালাতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্যাসিনো আইনসংগত ব্যবসা নয়, তাই কাউকেই এ ধরনের ব্যবসা চালাতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার মানিক মিয়া এভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবসে’ প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনো আমাদের দেশে আইনসংগত ব্যবসা নয়। রাজনৈতিক নেতা, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বা জনপ্রতিনিধি হোক, কাউকেই এ ধরনের ব্যবসা করতে দেয়া হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চাঁদাবাজি ও আইন বহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে এ ব্যবসায় জড়িত কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান।
নিউজওয়ান২৪.কম/এমজেড
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়