আজ রংপুরের দুটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
রংপুর প্রতিনিধি
ফাইল ছবি
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে রংপুর যাবেন। সেখানে দুটি আয়োজনে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
দলের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
আর এই জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এবং রংপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এছাড়া পর দিন সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়