রফিকের পরিবারকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্রবধূ সুলতানা কামালের বড় ভাই এ এম রফিকের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসা গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে বৃহস্পতিবার এ এম রফিকের শাহজাহানপুরের বাসভবনে যান।
প্রধানমন্ত্রী প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান এ এম রফিক।
মরহুমের ভাতিজি নেহেরিন মোস্তফা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের কোষাধ্যক্ষ এ এম রফিক বুধবার রাত ৮টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
তিনি বলেন, সুলতানা কামালের বড় ভাই এবং ঢাকা দক্ষিণ সিটি আওয়ামী লীগের উপদেষ্টা রফিক বিভিন্ন অসুখে ভুগছিলেন। এ এম রফিক ছিলেন নিঃসন্তান এবং তার স্ত্রী ১০ বছর আগে মারা যান।
বৃহস্পতিবার বাদ আসর নগরীর মাতুয়াইলে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।
বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের স্ত্রী এবং প্রখ্যাত নারী ক্রীড়াবিদ সুলতানা কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে নিহত হন।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ