এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজধানীর বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে এবং ভেতরের বিভিন্ন তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ভবনটি আর ব্যবহারের উপযোগী নেই বলে জানিয়েছেন বুয়েট ও রাজউকের সমন্বয়ে গঠিত তদন্ত টিমের সদস্য অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। একইসঙ্গে এগুলো ঠিক করতে অন্তত ১৫০ দিনের মতো সময় লাগবে বলেও জানান তিনি। আজ রবিবার সকালে ওই টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মেহেদী আহমেদ আনসারী বলেন, ‘ভবনে জরুরি নির্গমন পথ ছিল খুবই অপ্রশস্ত। কেবলমাত্র একটি ফ্লোরে ফায়ার ডোর ছিল। আরও বেশ কিছু জায়গায় ত্রুটি রয়েছে। এগুলো সংশোধন ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না।’
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের এই অধ্যাপক বলেন, ‘বাংলাদেশ ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না। এই ভবন সংস্কারে কমপক্ষে তিন মাস
লাগবে।’
জানা গেছে, তদন্ত টিমটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক, রাজউকের প্রধান প্রকৌশলী ও সচিব (উন্নয়ন) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রয়েছেন। তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন তারা।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়