আজো ৪ জেলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আজো ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার জেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) এ কথা জানিয়ে বলা হয়, শেখ হাসিনা বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দান, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সংশ্লিষ্ট জেলার এ সব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ সব কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এর আগে, বুধবার (২৬ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল ৩টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ, চাঁদপুর হাসান আলী স্কুল মাঠ এবং নওগাঁয় নওজোয়ান মাঠে আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ